প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়সহ বৈশ্বিক বিষয়ে মতবিনিময় হয়েছে।

ইত্তেফাক/এসকে