তেজগাঁওয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী সুরুজ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তেজগাঁও থানার কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় পৃথক অভিযানে নারীসহ আরও ৫ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তারা হলেন—লিটন মিয়া (৩৮), সাগর (২১), আজাহার (৩৭), শান্ত হোসেন (২৬) এবং মরিয়ম (২৮)।
গ্রেপ্তার সুরুজ মিয়া তেজগাঁওয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা। তিনি মূলত গাঁজা বিক্রি করেন। এ ‘মাদক সম্রাটে’র বিরুদ্ধে ৩১টি মামলা রয়েছে!
তাছাড়া লিটন মিয়ার বিরুদ্ধে ১০টি, সাগরের বিরুদ্ধে ৮টি, আজাহারের বিরুদ্ধে ৪টি, শান্ত হোসেনের বিরুদ্ধে ১টি এবং মরিয়মের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এরা প্রত্যেকেই তেজগাঁওয়ে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

