মাদারীপুরের শিবচর উপজেলায় বিভিন্ন ইট ভাটায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উমেদপুর ইউনিয়নের ২টি ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি মামলায় মোট ১ লাখ টাকা জরিমানা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান। শিবচর থানা পুলিশ এ অভিযানে সহায়তা করেন।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান বলেন, আমরা শিবচর উপজেলায় বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করি। এর মধ্যে উমেদপুর ইউনিয়নের এমবিএফ ও এমএমবি নামের ২টি ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি মামলায় মোট এক লাখ টাকা জরিমানা করি। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
