টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৩১

টাঙ্গাইলে ঘাটাইলে মাহিন্দ্রা অটোরিকশায় তেলবাহী লড়ির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে এনজিও আশা'র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, রাতে একটি তেলবাহী লড়ি এলেঙ্গার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে দুইজন মারা গেছেন।

ইত্তেফাক/এসটিএম