কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরে সংবাদপত্রের হকার এবং অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে শুরু করে বৃহম্পতিবার রাত পর্যন্ত তিনদিন পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার হলরুমে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রেজওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া সংস্থার নিবার্হী সদস্য আনসারুল হক বাবু, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নিবার্হী সদস্য শেজুল আহমেদ, জি এম তাশহিজ, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুনেদ আহমেদ রাজরান, সিনিয়র সদস্য মহসীন মালিক শাহজাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কাউট সদস্য দুর্জয় দত্ত পুরকায়স্থ, আহমেদ নাফিস নোমান, অমিত দাসগুপ্ত, হাকিমুল ইসলাম আইমান, রাব্বির আহমেদ প্রমুখ।
