গাজায় যুদ্ধে ১৯১ ইসরায়েলি সেনা নিহত 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:২৩

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধে আহত আরেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত বুধবার গাজার কেন্দ্রে এবং উত্তরে লড়াইয়ের সময় আরও তিনজন সেনা গুরুতরভাবে আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১৯১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে এক হাজার ১৭৮ জন। 

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে এখন পর্যন্ত ২৪ হাজার ৬২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬১ হাজার ৮৩০ জন। 

ইত্তেফাক/এসআর