কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরকরনশী গ্রামের খাল-ডোবাতে হাঁস পালন করে অভাবকে জয় করে ভাগ্য পালটাচ্ছেন খামারিরা। এতে কর্মসংস্থান হচ্ছে বেকার নারী-পুরুষের। এ খামারিদের সাফল্যে অন্যরাও উৎসাহিত হয়ে গড়ে তুলেছেন ছোট-বড় খামার। এতে বৃদ্ধি পাচ্ছে খামার ও খামারির সংখ্যা। এ হাঁসের মাংস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। অপরদিকে প্রাণীজ পুষ্টির ঘাটতি পূরণসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাঁসের খামারগুলো। ছবিগুলো শনিবার (২০ জানুয়ারি) তোলা। ছবি: ফোকাস বাংলা
