ফেনীতে ১, ২ ও ৩ আসনে মোট ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:১৩

ফেনী-১ আসনে দণ্ডপ্রাপ্ত হওয়ায় বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে। ফেনী- ৩ আসনে ঋণ খেলাপীর দায়ে বিএনপির প্রার্থী মোঃ আবদুল লতিফ জনীর মনোনয়ন বাতিল হয়েছে। আজ রবিবার জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এ সময় রির্টানিং অফিসার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এছাড়া এ ৩টি আসনে মোট ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

ফেনী- ১ আসনে বাতিলকৃতদের মধ্যে রয়েছেন তিন জন। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। বিএনপির মনোনয়নপ্রার্থী নুর আহাম্মদ মজুমদার দলীয় মনোনয়নপত্র সংযুক্ত না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়। আবুল বাশার চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ১ শতাংশ স্বাক্ষর না পাওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল হয়। 

ফেনী- ১ এর বৈধ মনোনয়নপ্রাপ্তরা হলেন দশ জন। তারা হলেন (১) শিরিন আখতার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), (২) মুন্সী রফিকুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), (৩) এ.টি.এম গোলাম মাওলা চৌধুরী, গণ ফোরাম, (৪) শাহ্রিয়ার ইকবাল (বাংলাদেশ ন্যাশালিস্ট ফ্রন্ট (বিএনএফ), (৫) তরিকুল ইসলাম, (বাংলাদেশ মুসলিম লীগ), (৬) খায়রুল বশর মজুমদার, স্বতন্ত্র (৭) কাজী মোঃ নুরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৮) কাজী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ (৯) শেখ আবদুল্লাহ, স্বতন্ত্র, (১০) আনোয়ার উল্যাহ ভূঁঞা, বাংলাদেশ খেলাফত আন্দোলন। 
 
ফেনী- ২
ফেনী- ২ আসনে মনোনয়ন প্রার্থীদের মধ্যে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার। কোন মনোনয়নপত্র বাতিল হয়নি। বৈধ মনোনয়ন পত্র প্রার্থীরা হলেন, (১) নিজাম উদ্দিন হাজারী (বাংলাদেশ আওয়ামীলীগ), (২) অধ্যাপক ভি.পি জয়নাল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি), (৩) জিয়া উদ্দিন আহম্মেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), (৪) জসিম উদ্দিন (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি), (৫) নুরুল করিম বেলালী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), (৬) মোঃ নজরুল ইসলাম (জাকের পার্টি)। 

ফেনী- ৩
ফেনী- ৩ আসনে চৌদ্দ জনের মনোনয়ন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী মোঃ আবদুল লতিফ জনি, ঢাকার সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়ন পত্র বাতিল হয়। এছাড়াও বাতিল হয় হাসান আহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী ও আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার), স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়।  

এছাড়াও ফেনী-৩ আসনে বাকি এগারজনের মনোনয়পত্র বৈধ বলে ঘোষণা করা হয়। তাদের মধ্যে- (১) লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টি, (২) মোঃ আকবর হোসেন, বিএনপি প্রার্থী, (৩) হাজী রহিম উল্যাহ, স্বতন্ত্র, (৪) মোঃ আবুল বাশার, স্বতন্ত্র (৫) শহীদ উদ্দিন মাহ্মুদ, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি), (৬) শাহ্রিয়ার ইকবাল, বাংলাদেশ ন্যাশালিষ্ট ফ্রন্ট (বিএনএফ), (৭) হারাধন চক্রবর্তী, বাংলাদেশ সমাজতান্ত্রিতক দল (বাসদ), (৮) মোঃ গোলাম হোসেন, প্রগতিশীল গণতান্ত্রিক, (৯) মোঃ মাঈন উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ (১০) ইশতেয়াক আহমেদ (স্বতন্ত্র), (১১) আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইত্তেফাক/নূহু