চট্টগ্রামের সীতাকুণ্ডে নবনির্বাচিত সংসদ সদস্য এমপি আল মামুনের সরকারের বরাদ্দকৃত এবং নিজের অর্থায়নেও অসহায়দের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ৪ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মামুনুর রশীদের সঞ্চালনায় ৩ হাজার পিচ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি এসএম আল মামুন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম, ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান এএইচএম তাজুল ইসলাম নিজামী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া, ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল করিম বাহার, ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. মনির হোসেন,৭ নম্বর কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, পৌর কাউন্সিলর ফজলে এলাহী পায়েল, কাউন্সিলর মো. শফিউল আলম চৌধরী মুরাদ, ১ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পিআইও সহকারি রুবেল দাস, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব শাবুসহ অনেকে।
