সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে পৌরসদরের প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সেক্রেটারী লিটন কুমার চৌধুরীর পরিচালনায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য মো. সেকান্দর হোসাইনের বিরুদ্ধে ডাকাত ও মাদক ব্যবসায়ী মো. মিনারের মিথ্যা মামলার প্রতিবাদে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের প্রতিবাদ সভায় সকল সাংবাদিক তাদের বক্তৃতায় বলেন, সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়ম ফোরকান আবু, এম হেদায়েত উল্ল্যাহ, এম সেকান্দর হোসাইন, বর্তমান সহসভাপতি মো. জহিরুল ইসলামসহ অনেকে।
