ভাণ্ডারিয়ার জেপি নেতা উজ্জল তালুকদার ও ফরিদ মল্লিকের কারামুক্তি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২২:৩৩

ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রোববা (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনিসহ জেপি’র আরও দুই নেতা-কর্মী পিরোজপুর জেলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন। 

মুক্ত অন্যারা হলেন জেপি নেতা আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক ও যুব সংহতির নেতা সানিম। উজ্জল তালুকদার ও ফরিদ মল্লিক গত ২৮ অক্টোবর বিভিন্ন মামলায় ভাণ্ডারিয়া থেকে গ্রেপ্তার হন। 

ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র নির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম জানান, স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল জেপি’র এসব নেতার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছিল। জাতীয় সংসদ নির্বাচন ও ভাণ্ডারিয়া পৌর নির্বাচনে  জেপি’র নেতা-কর্মীরা যাতে প্রচার-প্রচারণায় অংশ নিতে না পারে সে উদ্দেশ্যে এসব মিথ্যা ও সাজনো মামলা দায়ের করা হয়। এসব নেতা-কর্মীর অনুপস্থিতির সুযোগে মহল বিশেষ উক্ত নির্বাচন সমূহে অশুভ প্রভাব বিস্তার করেছিল।

ইত্তেফাক/পিও