ফরিদপুরের সালথায় ১৪ বছর বয়সী এক শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বাকপ্রতিবন্ধী জাহিদ শেখকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
ওই দুই প্রতিবন্ধী উপজেলার গোট্টি ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা। বাকপ্রতিবন্ধী জাহিদ শেখ বিবাহিত এবং দুই সন্তানের বাবা।
জানা গেছে, গত ২৯ জুন বিকেলে ওই কিশোরীকে বাড়িতে রেখে পাশের বিনোকদিয়া বাজারে যান মা। কিছুক্ষণ পর বাড়ি ফিরে ঘর থেকে জাহিদকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে মেয়ে জানায়, ঘরে একা পেয়ে গলায় কাচি ঠেকিয়ে ধর্ষণ করেছে জাহিদ।
ওই কিশোরীর মা জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি অন্যদের জানাই নাই। পরে মেয়ের কথা ভেবে মঙ্গলবার থানায় মামলা করেছি।
অপরদিকে বাকপ্রতিবন্ধী জাহিদ বোঝাতে চেষ্টা করেন, তিনি ধর্ষণ করেননি।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে জহিদকে একমাত্র আসামি করে মঙ্গলবার দুপুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, বিয়ের প্রলোভনে ছাত্রীদের ধর্ষণ
বুধবার ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে জাহিদ শেখকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।
ইত্তেফাক/অনি
