ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং পুষ্টিমান শীর্ষক প্রশিক্ষণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:২৮

আঞ্চলিক ডাল গবেষণা, বিএআরআই, মাদারীপুরের উদ্যেগে ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণে ডালের আধুনিক জাত, চাষাবাদ পদ্ধতি রোগ ও পোকামাকড় এবং সংরক্ষণ পুষ্টিমান নিয়ে আলোচনা করা হয় । 

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জামিল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর বিএআরআই এর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসি ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ এআরএস এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান, ফরিদপুর সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ, গাজীপুর ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম মাহবুবুল আলম।

ইত্তেফাক/পিও