গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে ৪র্থ সেন্টর কর্মসূচির আওতায় এবং স্বাস্থ্য ও আগতীয় পুষ্টিসেবা কার্যক্রমের অধীনে Supporting multisectoral Nutrition Co-ordination Work -shop অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা সেলিনা আক্তার এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ওয়ার্কসপে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন।
ওয়ার্কসপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান, ১৮টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীরা ও সমাজের গণ্যমাণ্য ব্যক্তিরা।
পুষ্টি কমিটিবিষয়ক ফোকালপার্সন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম মাহিনের সঞ্চালনা ও বিষয়বস্তু উপস্থাপনায় মূল বিষয় ছিল পুষ্টির প্রয়োজনীয়তা সংক্রান্ত সকল বার্তা উপজেলার প্রতিটি ব্যক্তির কাছে পৌছিয়ে দেওয়া।
