শরীয়তপুরে ভাতিজিকে ধর্ষণচেষ্টায় চাচা গ্রেপ্তার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২২:৫১

শরীয়তপুর গোসাইরহাটে ভাতিজিকে ধর্ষণের চেষ্টা মামলায় চাচা নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 

সোমবার (২২ জানুয়ারি) রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর মোহাম্মদ পাঁচকাঠি গ্রামের চান মিয়া সরদারের ছেলে।

ধর্ষণচেষ্টার বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে ওই শিশুকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে মুড়ি ভাজতে যান। এ সুযোগে তাকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টা করে মেয়েটির চাচা নুর মোহাম্মদ। এ সময় মেয়েটি চিৎকার করলে আশপাশের মানুষ এলে নুর মোহাম্মদ পালিয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় থানা পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করেন এবং ওই সময়ে অভিযান চালিয়ে পাঁচকাঠি গ্রাম এলাকা থেকে নুর মোহাম্মদকে আটক করেন।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার রাতেই নুর মোহাম্মদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তাৎক্ষণিক অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেন। 

ইত্তেফাক/ডিডি