ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সজীব মিয়া।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর বেলা ১২টার দিকে কলেজের মিলনায়তন ভবনের ২২৫ নম্বর কক্ষে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁধন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের সভাপতি শারমিন আক্তার। এ সময় পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলে শুরুতেই অনুষ্ঠানের আহবায়ক ননী গোপাল সাহা অনুষ্ঠান নিয়ে তার বক্তব্য প্রদান করেন। এরপর সাধারণ সম্পাদক তার বার্ষিক প্রতিবেদন পেশ করার পরে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন নতুন কমিটি ঘোষণা করেন।
কার্যকরী পরিষদ ২০২৪ এ নির্বাচিত সদস্যরা হলেন জোনাল প্রতিনিধি মো. জুবায়ের হোসেন, সহসভাপতি ননী গোপাল সাহা, মো. হৃদয় হোসেন, সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক প্রত্যাশা আরোহি মিম, সহসাংগঠনিক মো. হোছাইন মজুমদার, কোষাধ্যক্ষ মো. মুজাহিদুল হক, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদুল ইসলাম রুপম, তথ্য ও শিক্ষা সম্পাদক মো. নাছিম খান সজিব। নিবার্হী জেসমিন আক্তার লিজা, তানজিদ হোসাইন তুহিন, মো. মাসুদ রানা, শেখ তানভীর রশিদ, আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মোতালেব হোসেন, সম্মানিত সম্পাদক, অফিসার্স কাউন্সিল এবং সম্মানিত শিক্ষক উপদেষ্টা, বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট এর সম্মানিত শিক্ষক উপদেষ্টা, অধ্যাপক তাহমিনা ইসলাম (বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ), তহমিনা রশিদ (সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) এবং মনোজ মণ্ডল (প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ)।
এ ছাড়াও বাঁধন ঢাকা সিটি জোনের সম্মানিত উপদেষ্টা, সভাপতি, অন্যান্য ইউনিটের সম্মানিত উপদেষ্টা, দায়িত্বশীল ও কর্মীরাসহ বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের সভাপতি শারমিন আক্তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
