বৈরী আবহাওয়ায় শাহজালালে ১১ ফ্লাইটের শিডিউল বিপর্যয়

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৮

বৈরী আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী ১১টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে কোনো ফ্লাইট ডাইভার্টের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালে এ তথ্য পাওয়া গেছে।

ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বিভিন্ন কারণে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে অবতরণ করছে।

জানা গেছে, কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, রিয়াদ, মাসকাট ও ব্যাংকক থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।

ইত্তেফাক/এসকে