এবারে রাজশাহী জেলায় ব্যাপক সরিষার আবাদ করেছেন কৃষকেরা। মোটামুটি আবহাওয়া অনুকূলে থাকার কারণে ভালো হয়েছে। এসব সরিষা একটি আগাম লাগানোর ফলে উঠতে শুরু করেছে এখন। চলছে হাতে পিটিয়ে মাড়াই। এই নারী কৃষাণীরা এভাবেই শুকনো সরিষা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ছাড়িয়ে নিচ্ছেন দানা। ছবিগুলো রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাকন সড়কের পাশে থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
