চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.১ ডিগ্রি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৪২

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এবারের শীত মৌসুমের বেশির ভাগ সময় জুড়েই এই জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে চুয়াডাঙ্গায় বেশ কিছুদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যহত রয়েছে। রোববার সকাল নয়টায় চুয়াডাঙ্গার সর্বমিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ১ ডিগ্রি।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘প্রতি বছরই শীতের বেশির ভাগ সময়ই চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। সেই সঙ্গে এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়। চলতি বছরও চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা অনেক বেশি। এই মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।’

ইত্তেফাক/এইচএ