জর্ডানে মার্কিন এক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। রোববার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, সিরিয়া সীমান্তের কাছে মার্কিন এ ঘাঁটিতে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল।
এ হামলার পর কড়া হুশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, সিরিয়া ও ইরাকে পরিচালিত ইরান সমর্থিত গোষ্ঠী এ হামলা চালিয়েছে।
বাইডেন বলেছেন, আজ আমেরিকার হৃদয় ভারাক্রান্ত। সেনাদের চূড়ান্ত আত্মত্যাগ আমাদের দেশ কখনো ভুলবে না। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
