তাপস-মিমির ‘ভাল্লাগছে না’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৩৬

অনেক আগেই নায়িকা থেকে গায়িকার তালিকায় নাম লিখিয়েছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের ইউটিউব চ্যানেলে এরই মধ্যে বেশকিছু গান প্রকাশ করেছেন তিনি। যেগুলো বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে।

সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হলেন টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গত ২৮ জানুয়ারি প্রকাশিত হয়েছে গান ‘ভাল্লাগছে না।’ গানটি প্রকাশ করা হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।

<img src="https://scontent.fdac50-1.fna.fbcdn.net/v/t39.30808-6/423777871_944843127011622_6858849046727271581_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=dd5e9f&_nc_eui2=AeGxs0e7BW7Q8VB3FNVWUz2oDq78lCmR3IQOrvyUKZHchIqzQULb8iR-15BgsBKgoTrCnJGhtPWWOH3TH5wKiKaL&_nc_ohc=t6VeVozy0LIAX-ooMO6&_nc_ht=scontent.fdac50-1.fna&oh=00_AfCjXH9fIw1g0PcUX1s4b9be0UU9Cw_cXhNLGRTe7X9l4g&oe=65BDF836" alt="May be an image of 1 person and text that says 'MIMI CHAKRABORTY CREATIONS PRESENTS M MII OUT "OW Bhallagchena'" class="jwMediaContent image jwMediaContent_binded" data-jadewitsmedia="{'title':'','alt':'May be an image of 1 person and text that says 'MIMI CHAKRABORTY CREATIONS PRESENTS M MII OUT 'OW Bhallagchena'','path':'https://scontent.fdac50-1.fna.fbcdn.net/v/t39.30808-6/423777871_944843127011622_6858849046727271581_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=dd5e9f&_nc_eui2=AeGxs0e7BW7Q8VB3FNVWUz2oDq78lCmR3IQOrvyUKZHchIqzQULb8iR-15BgsBKgoTrCnJGhtPWWOH3TH5wKiKaL&_nc_ohc=t6VeVozy0LIAX-ooMO6&_nc_ht=scontent.fdac50-1.fna&oh=00_AfCjXH9fIw1g0PcUX1s4b9be0UU9Cw_cXhNLGRTe7X9l4g&oe=65BDF836'}" />

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত মিমি বলেন, ‘ভাল্লাগছে না এমন একটি কথার গান, যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজে তো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’

গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘মিমি যেমন সু-অভিনেত্রী। ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো গান। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ভাল্লাগছে না গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।’ নতুন এই গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্নমাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন।

 

 

ইত্তেফাক/এএম