সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি যশোর জেলা থেকে গ্রেপ্তার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:১০

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ দীর্ঘ এক মাস চিরুনী অভিযান চালিয়ে সমাজ সর্দার বজল হত্যা মামলার আসামিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যশোর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সমাজ সর্দার বজল হত্যার ২ নম্বর আসামি মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, চট্টগ্রাম জেলার এসপি এসএম শফি উল্ল্যাহর নির্দেশে মডেল থানা অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন ও ওসি (তদন্ত) আবু সাঈদের নেতৃত্বে এসআই মনোয়ার হোসেন, এএসআই রকিবুল ইসলাম সংগীয় ফোর্সসহ গোপন সূত্রের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানা এলাকা থেকে ২৮ জানুয়ারি সকাল ৯টায় সমাজ সর্দার বজল হত্যাকারী ২নং আসামী মোরশেদ আলম (৩০)কে গ্রেপ্তার করে।
তাকে গ্রেপ্তার পর তার স্বীকারোউক্তি মতে, তার বাড়ির সামনে উঠানে দক্ষিণ কোনায় মাটির নিচে পুতে রাখা কালো প্লাস্টিক মোড়ানো তার নিজের দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ১টি (এলজি) ও ২টি কার্তুজ উদ্ধার করে। উক্ত অস্ত্র ও কার্তুজ তার হেফাজতে রাখায় তার বিরুদ্ধে পৃথকভাবে ২৯ জানুয়ারি মামলা করা হয়। আসামি বজল হত্যার ঘটনায় দোষ স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট ফারদিন মুস্তাকিম তাসিন, চট্টগ্রামের ৫ নম্বর আদালত ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য, নিহত নুর মোস্তফা বজল সমাজে মাদক ব্যবসা, নারীদেরকে নির্যাতন বন্ধে সন্ত্রাসী তৌহিদ্যাকে গ্রামবাসীকে নিয়ে তাকে এলাকা ছাড়া করে। এতে তৌহিদ্যা ক্ষিপ্ত হয়ে গত ২৪ ডিসেম্বর ২০২৩ সালে বজলের হাতের কব্জী কেটে, কুপিয়ে মাথা ছিন্নভিন্ন করে এবং দুটি গুলি করে নির্মমভাবে হত্যা করে।

ইত্তেফাক/পিও