যুগ্ম সচিব মর্যাদার ৬ জনকে বদলি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২২:৪২

যুগ্ম সচিব পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এ এন এম বজলুর রশীদকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. জিয়াউদ্দীনকে স্বাস্থ্য সেবা বিভাগে, সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আসিব আহসানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মঞ্জুরুল হাফিজকে স্বাস্থ্য সেবা বিভাগে এবং রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার মো. তৌফিক-ই-লাহী চৌধুরীকে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে। 

এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের মুখ্য পরিচলন কর্মকর্তা মো. নুরুল আলমকে অবসরগমনের নিমিত্তে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইত্তেফাক/এমএএম