আসছে খায়রুল-সামিরার ‘ভালো মানুষ’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২২:৫০

খায়রুল বাসার ও সামিরা খান মাহি জুটির নাটক ‘ভালো মানুষ’। নাটকটিতে রতন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার আর কণা চরিত্র অভিনয় করছেন সামিরা খান মাহি। 

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। গোল্লাছুট এর ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, পারভেজ সুমন, জিএম মাসুদ এবং নাহার নওরীনসহ অনেকে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। প্রধান সহকারী পরিচালক ছিলেন শাহিন খান। 

নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, গল্পের নাম শুনেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন, একজন ভালো মানুষের গল্প। সে তার মৃত বাবার ঋণ পরিশোধ করার জন্য, একজন ব্যক্তির কাছে তার কিডনি বিক্রি করেছে। গোল্লাছুটের জন্য বানানো হয়েছে কাজটা। গল্পটা মজার, খাইরুল বাসার খুব ভালো করেছে, তার চরিত্রটা দেখে আশা করি দর্শকরা আনন্দ পাবে। সামিরা খান মাহিকেও একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। স্ট্রং একটা মেসেজ আছে। আশা করি আমার দর্শকরা পছন্দ করবে।

ইত্তেফাক/পিও