ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) তারেক (২৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারেককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ বলেন, সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ হাজতি তারেক অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তারেকের হাজতি নম্বর ৩০২৩/২৪। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। 

ইত্তেফাক/ডিডি