প্রতিদিনই দর্শকদের জন্য নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ অবমুক্ত করছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরো বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। এ সপ্তাহে ওটিটি দর্শকরা দেখতে পারেন—
মিস পারফেক্ট : তেলেগু এই সিনেমাটি আজ ডিজনি প্লাস হটস্টার মুক্তি দেবে।
জুলিয়েট টু : এ সিনেমাটি আজ সিনেবাজার মুক্তি দেবে।
ওয়ান রেঞ্জার : সিনেমাটি আজ লায়ন্সগেট প্লে অবমুক্ত করবে।
মি. অ্যান্ড মিসেস স্মিথ : প্রশংসিত এই কমেডি ড্রামা সিরিজটি আজ প্রাইম ভিডিও অবমুক্ত করবে।
আফটার এভরিথিং : সিনেমাটি গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
সাইন্ধাব : নওয়াজ উদ্দিন অভিনীত সিনেমাটি আজ প্রাইম ভিডিও মুক্তি দেবে।
সেভার ব্যাক ডাউন টু : অ্যাকশন ঘরানার এ সিনেমাটি গতকাল নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছে।
