মুখ লুকালেন কৃতি!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০

প্রথমবারের মতো অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর ও টাবুকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। যে কারণে শুরু থেকেই এই তিন তারকার ‘দ্য ক্রু’ সিনেমা ঘিরে বেশ কৌতুহল রয়েছে। তবে তাদের মন খারাপ করা খবর দিলেন নির্মাতা রাজেশ কৃষ্ণন। পিছিয়ে গেল সিনেমাটি মুক্তির তারিখ।

আগামী ২২ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছেন নির্মাতা। যদিও মন খারাপের খবরের সঙ্গে দারুণ কিছু শেয়ারও করেছেন তিনি। গতকাল নতুন তারিখের সঙ্গে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেপ্রেমীদের।

কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে দ্য ক্রু সিনেমার টিজার পোস্ট করে  লিখেছেন, ‘তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। দ্য ক্রু মার্চে মুক্তি পাচ্ছে।’ টিজারে প্রথম একে একে দেখা যায় তিন অভিনেত্রীর নাম। একই সঙ্গে নেপথ্যে পুরুষ কণ্ঠ শোনা যায়। যিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে আপনাদের চোলি টাইট করে বেঁধে রাখুন। যাতে আপনাদের হূদয় বাইরে না বেরিয়ে আসে।’

The Crew Release Date: করিনা কৃতি আর তাব্বুর দেখা যাবে সুয়াগ , ' দা ক্রু'  এর টিজার আউট হয়েছে, এই দিন সিনেমা হলে এন্ট্রি করতে চলেছে! - Daily Safar 24

এরপরই পর্দায় একে একে ফুটে উঠে তিন নায়িকার ছবি। পরনে বিমানসেবিকার লাল পোশাক। হাতে ধরা ট্রলি। যদিও তাদের কারও মুখ এই ভিডিওতে দেখা যায়নি। তবে তারা মুখ লুকালেও নতুন মুক্তির তারিখ পেয়ে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা।

ইত্তেফাক/এএম