সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে খেলছে ভারত। শুক্রবার উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে ১০ গোলে ভুটানকে হারিয়েছে। সেই ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে ম্যাচ সম্পর্কে নানা কথা বলছিলেন ভারতের নারী কোচ শুক্লা দত্ত। কথার ফাঁকে নানা আলোচনায় জানিয়ে দিলেন তার ভেতরের একটি কথা। সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।
ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, শ্রীলঙ্কাসহ সাফের সাত দেশকে হারিয়ে সাবিনারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। সাফে হারের প্রতিশোধের কথা জানিয়েছেন। অনূর্ধ্ব-১৯ দলের কোচ শুক্লা দত্ত সাফের কথা ইঙ্গিত করে বলেন, ‘আমরা সাফ জিততাম, বাংলাদেশ আমাদেরকে হারিয়েছে। আমি যেন ঐ রিকভারিটা করতে পারি।’
ভারতের এই কোচ চাইছেন, এখন কমলাপুরে সাফের খেলাটি হচ্ছে, সেটায় চ্যাম্পিয়ন হয়ে ভারত প্রতিশোধ নিতে চায়। সাফ হচ্ছে সিনিয়র ফুটবলারদের খেলা। তাতে কিছু যায়-আসে না। ভারত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লড়াই করতে এসেছে। ঢাকায় আসার আগে বাংলাদেশ নিয়ে হোমওয়ার্ক করেছেন শুক্লা দত্ত। কী কী করেছেন সেটা তার পরিকল্পনাতেই রেখেছেন।
আজ মাঠে নেমে দেখাতে চান। বাংলাদেশকে হারিয়ে প্রথম প্রতিশোধ নিতে প্রস্তুত ভারত। বাংলাদেশ দলও ভারতকে মোকাবিলা করার জন্য নতুন করে কাজ করেছে। প্রথম ম্যাচ বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়েছে। আজ ভারতের বিপক্ষে হবে শক্তির পরীক্ষা।
কোচ সাইফুল বারী টিটু প্রথম ম্যাচটা নিয়ে অসন্তুষ্ট। ম্যাচ জিতলেও বাংলাদেশ কোচ টিটু অনেকগুলো সমস্যা দেখছেন। যেভাবে দলটাকে প্রস্তুত করিয়েছেন, মাঠে নেমে সেভাবে খেলতে পারছে না সুরমা, মুনকি, স্বর্ণা, জয়নব, সাগরিকা, পূজা, উহমেলা, ইতি, বন্যা, আফঈদা, তৃষ্ণা, নবীরণরা। টিটু আরও কাজ করতে চান। এক দিন বিরতি পেয়েছেন। সেটা কাজে লাগিয়ে নতুন পরিকল্পনায় আজ নামতে চান।
আজকের খেলা
ভুটান-নেপাল। বাংলাদেশ-ভারত। বিকাল ৩টা ও সন্ধ্যা ৭টা, কমলাপুর স্টেডিয়াম।
