বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিমানবহরে যুক্ত হয়েছে ১০ম ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৫ মিনিটে এয়ারক্রাফটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
এয়ারবাস ও এটিআর কোম্পানির যৌথ সমন্বয়ে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটি তৈরি করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮৩ কোটি টাকা। আগামী ৩ মাসের মধ্যে ইউএস- বাংলার বহরে দুইটি এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে মোট ৭৮টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

