ধীরে ধীরে শীতের রিক্ততা ভুলিয়ে আবহমান বাংলার প্রকৃতিতে আসতে শুরু করেছে ফাগুনের ছোঁয়া, আগুন রাঙ্গা বসন্তের সুর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর এপ্রোজ রোডের দুপাশে ফুটতে শুরু করেছে লাল পলাশ ফুল। দুর থেকে দেখলে মনে হবে ডালে ডালে যেন আগুন লেগেছে। ফুল থেকে মধু আহরণ করছে পাখিরা। ছবিগুলো রোববার (১১ ফেব্রুয়ারি) তোলা। ছবি: ফোকাস বাংলা
