রাজধানীর কেরানীগঞ্জের তারানগরের বেউতা এলাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে ধনিয়া। যেদিকে দু'চোখে চায় ফসলি মাঠে শুধু সাদা ধনিয়া ফুলের সমারোহ। ধনিয়ার ক্ষেত সাদা ধনিয়া ফুলের গন্ধে যেন দিক দিগন্ত রাঙ্গিয়ে দিয়েছে। মাঠের পর মাঠ ফসলি হাসিতে ভরে তুলেছে প্রকৃতির চিত্র। পাশাপাশি ফুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা করে তুলেছে প্রকৃতি। ফুলের মধু সংগ্রহে ব্যস্ততা বেড়ে গেছে মৌমাছিরও। ছবিগুলো সোমবার সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা
