মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার তার প্রেস মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে সংক্রমণজনিত অসুস্থতার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী ধরণের সংক্রমণ তা জানা যায়নি। আজ (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
হাসপাতালে ভর্তির ফলে মাহাথির বর্তমান উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদির সাথে জড়িত মামলা সংক্রান্ত একটি আদালতের কার্যক্রমে অংশ নিতে অপারেননি। বিচারক আগামী ১৯ জুলাই মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ নির্ধারণ করেছেন।
৯৮ বছর বয়সী এই জনপ্রিয় নেতা সাম্প্রতিক সময়ে হার্টের সমস্যার কারণে হাসপাতালে বেশ কিছু সময় ধরে চিকিৎসাধীন ছিলেন এবং বাইপাস সার্জারিও করেছেন।
