এক ঘণ্টা পর আবারও চালু হয়েছে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল সার্ভিস। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয।
এর আগে, রাজধানীর কাজীপাড়ায় বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে যাওয়ায় দুপুর ১টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় মেট্রোরেলের সার্ভিস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রায়হান খলিল বলেন, তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রোরেল সার্ভিস শুরু হয়েছে।
