পিরোজপুরের কাউখালীর কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাসেল বেপারি ও রাব্বি হাওলাদার নামের দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না এলাকায় অভিযান চালিয়ে সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা গেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন অভিযুক্তরা। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার করে দুজনকে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
