ইউওবির ট্রাস্টি বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার (ইউওবি) ট্রাস্টি বোর্ডের ৪০তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পাসের বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয়ে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ সামসুদ্দীন আহমেদ, ট্রেজারার ও মাউশির প্রাক্তন মহাপরিচালক (গ্রেড-১) অধ্যাপক ফাহিমা খাতুনসহ ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা।

আজ ৪০তম সাধারণ সভায় বিগত একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তগুলো অনুমোদন করা হয়। এছাড়া নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ সামসুদ্দীন আহমেদকে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

এছাড়া প্রথম বর্ষে ভর্তি ও একাডেমিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা সভার আলোচনায় উঠে আসে।

ইত্তেফাক/জেডএইচডি