মা হয়েছেন ঈশানা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১

মা হয়েছেন মডেল-অভিনেত্রী ঈশানা খান। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিডনির এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে পুত্রসন্তান জন্ম দেওয়ার কথা নিজেই জানান ঈশানা

পোস্টে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা ও আনন্দের এই বিশেষ দিনে আমরা আমাদের পুত্রসন্তান সায়েশান চৌধুরীর আগমনের কথা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।

আমার সন্তান ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি সকাল ৫টা বেজে ৪০ মিনিটে জন্মগ্রহণ করে।’

এর আগে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান তিনি। এরপর সন্তানের নাম জানিয়ে নিজের মা হওয়ার অনুভূতির কথাও জানান। লেখেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী আমি।’


<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmounita.ishana.5%2Fposts%2F10227932327966635&show_text=true&width=500" width="500" height="704" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe> 


শোবিজে অভিষেক হওয়ার এক দশক পর ২০১৯ সালে বিয়ে করেন অভিনেত্রী ঈশানা খান। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সারিফ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তারা।

ইত্তেফাক/পিএস