বেনাপোল এক্সপ্রেসে আগুন 

ডিএনএ টেস্টে শনাক্ত ৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯

রাজধানীর গোপিবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় ৪ পোড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ ৪টি হস্তান্তর করা হয়। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস স্বজনদের কাছে মরদেহ চারটি হস্তান্তর করেন।

আগুনে পুড়ে নিহতরা হলেন—রাজবাড়ীর আবু তালহা (২৩), পুরান ঢাকার নাতাশা জেসমিন নেকি (২৫), রাজবাড়ির চন্দ্রীমা চৌধুরী সৌমি (২৮) ও রাজবাড়ীর এলিনা ইয়াসমিন (৪৪)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে যায়। মৃত্যু হয় চারজনের। দগ্ধ হন বেশ কয়েকজন। 

ইত্তেফাক/ডিডি