শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বৈঠক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিস মেট ফ্রেডেরিকসেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

এদিকে,  সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল-রহমান আল-থানি।

এছাড়া আজ সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইত্তেফাক/এসকে