স্কটল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের প্রাণকেন্দ্র সিটি চেম্বারের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে পালন করা হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ সময় ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এডিনবার্গ সিটি কাউন্সিলের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় এই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্যার জিওফ পামার ওবিই। স্বাগত বক্তব্য  রাখেন আরটি হন এবং এডিনবার্গের লর্ড প্রভোস্ট রবার্ট অ্যালড্রিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেরিওট ওয়াট বিশ্ববিদ্যালয়ের ডা. মিন-সিউ লিয়াও।

এছাড়া আরও বক্তব্য রাখেন স্কটল্যান্ড পার্লামেন্টের এমবিই এমএসপি ফয়সাল চৌধুরী, শাহনূর চৌধুরী, বদরুল ইসলাম, বদরুল হোসেন বাবু প্রমূখ।

ফয়সাল চৌধুরীর সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে গায়েলিক কবিতা আবৃত্তি করেন প্রীতি ফখরুল, সৈয়দ শামসুল ইসলাম সায়েম এবং ফখরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন রবিন হোসেন।

ইত্তেফাক/এনএন