বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত করবে বরিশাল। আর হারলে তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে। ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তামিমের দল।
অন্যদিকে আগেই প্লে অফ নিশ্চিত করেছে কুমিল্লা। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেইসঙ্গে কোয়ালিফাইয়ারও নিশ্চিত করেছে লিটনের দল।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কাইল মায়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, ওবেড ম্যাকই, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, আকিফ জাভেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), সুনিল নারিন, মাইদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, আন্দ্রে রাসেল, জাকের আলি, মঈন আলি, ম্যাথুউ ফোর্ড, তানভীর ইসলাম, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল।

