ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডায়ার মিলের ছাই-বর্জ্যে খাল-বিল, ডোবা-নালা ভরাট হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। দূষিত ও ব্যবহারের অনুপযোগী হচ্ছে এসবের পানি। নষ্ট হচ্ছে মাছসহ জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এদিকে মিলের ছাই ও বর্জ্য চর চারতলা বিল ভরাট হয়ে শুকিয়ে গেছে। এতে নষ্ট হচ্ছে ২ হাজার একর ফসলি জমি। পরিবেশ সুরক্ষা আইনের প্রয়োগ না থাকায় এমনটি হচ্ছে। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে। ছবিগুলো রোববার (২৫ ফেব্রুয়ারি) তোলা। ছবি: ফোকাস বাংলা
