চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজারে বুধবার রাতে একটি দ্বিতল ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহম্মদ মন্ডল (২১)নামে এ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কালাম (৩৬) ও খায়রুল (২৫) নামে অপর দুই শ্রমিক আহত হয়েছেন।
আহম্মদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জুড়াইন মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা ফেলু মন্ডলের ছেলে। আহত খারুলের বাড়ি চাপইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং কালামের বাড়ি চরভদ্রাসন সদর উপজেলার মৌলভীরচর গ্রামে।
ভবন মালিক মোঃ ফয়সাল হাসান শাওন জানান, লোহার রড দোতলায় তুলতে গিয়ে ঐ শ্রমিকদের অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে লেগে গেলে তিনজনই তড়িতাহত হন। সঙ্গে সঙ্গে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহম্মদকে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন। পরে মৃত আহম্মদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বেড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ঘটনাটি চরভদ্রাসনে হলেও আহম্মদের মৃত্যু হয়েছে কোতোয়ালি থানা এলাকায়। খোঁজ নিয়ে জেনেছি তার পরিবারের লোক লাশ নিয়ে গেছে।
ইত্তেফাক/আরকেজি
