কালীগঞ্জে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১১:২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের একটি আম গাছ থেকে হোসেন আলী (৬৫) নামে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি বাবরা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। তাকে  শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, হোসেন আলী জায়গা জমি বিক্রি করে গরুর ব্যবসা করতেন। বুধবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য সদর উপজেলার গান্না গ্রামে জান। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।  আজ সকালে গ্রামবাসী আম গাছে হোসেন আলীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  তার দুই পা বাঁধা ও মুখে রুমাল গুজা ছিল।

আরো পড়ুন : মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রলিচালকের মৃত্যু

তিনি আরো জানান, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তবে স্বজনরা অভিযোগ করেন, তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি