ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

রাজধানীর মিরপুরে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি ডে পার্কে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০০ সাংবাদিক ও তাদের পরিবার সদস্য মিলে অন্তত ৮০০ জন অংশ নেন।

এতে অংশগ্রহণকারী সাংবাদিক ও পরিবার সদস্যরা দিনভর আনন্দময় সময় কাটান। এ ছাড়া বাবা-মায়ের সঙ্গে আসা ছোট শিশুরা বিভিন্ন রাইডে অংশ নিয়ে আনন্দ উদযাপন করে।

র‌্যাফেল ড্র শুরুর আগে বক্তব্য প্রদান করেন ডিএসইসির সভাপতি মামুন ফরাজী। এ ছাড়া ইউরো-বাংলা বিল্ডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আরিফ রহমান শিবলী।

দুপুরের খাবারের পর ছিল সাংস্কৃতিক পর্ব- র‌্যাফেল ড্র অনুষ্ঠান। এতে ১৩৫ জন সদস্য বিভিন্ন পুরস্কার জেতেন। র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিল ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন। এ ছাড়া বিশেষ পুরস্কার ছিল অভ্যন্তরীণ ফ্লাইটের বিমান টিকেট।

ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি ছাড়াও প্রাণ, ইগলুসহ কয়েকটি প্রতিষ্ঠান অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল।

ইত্তেফাক/কেকে