ফরিদপুরে জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন অতুল কুমার সরকার। এ উপলক্ষে তিনি বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদ-মাদরাসার ইমাম, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভাঙ্গা বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্র। এই উপজেলাতে তৈরি হচ্ছে কর্কট ক্রান্তির ছেদ বিন্দুস্থলে মান মন্দির। আরও তৈরি হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। সমাজ থেকে মাদককে বিদায় জানাতে হবে। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আরও পড়ুন: ফোনে আড়ি পেতে 'ঘুষ' নেয়ার তথ্য ফাঁস, ২ পুলিশ কমকর্তা স্ট্যান্ড রিলিজ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা ফয়েজ, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধার কমান্ডার আবুল বাসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান মিয়া, উপজেলা প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন মজুমদার, ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন প্রমুখ।
ইত্তেফাক/অনি
