মন্দিরের সেবায়েতকে কুপিয়ে টাকা লুট করল মাদকসেবীরা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৭:২২

নড়াইলের কালিয়ায় মন্দিরের সেবায়েত অশীতিপর বৃদ্ধা রানু সরদারকে (৮২) কুপিয়ে তার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার মাধবপাশা হরি মন্দিরে এ হামলার ঘটনা ঘটে। 

রানু সরদার ওই মন্দিরের সেবায়েত মৃত গোলক গোসাইয়ের স্ত্রী। তিনি বর্তমানে কালিয়া হাসপাতালে চিকিৎসাধীন।  

আহত রানু জানান, স্বামীর সংসারে আসার পর থেকে তিনি স্বামীর সঙ্গে মন্দিরের সেবা করে আসছেন। স্বামীর মৃত্যুর পর তিনি মন্দিরে সেবায়েতের কাজ করেছেন। স্থানীয় কিছু মাদকসেবীরা প্রায়ই ওই মন্দিরে গিয়ে তাকে বিরক্ত করতো। তাদের মাদক সেবনে নিবৃত্ত করার চেষ্টা করতেন। এরই মধ্যে বুধবার রাত ২টার দিকে মন্দিরের দরজা ভেঙ্গে ৩/৪ জনের একদল সশস্ত্র মুখোসধারী তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। পরে কাছে থাকা নগদ টাকা লুট করে নেয়। স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

আরও পড়ুন: কলেজছাত্রের হাত বিচ্ছিন্নের ঘটনায় সেই বাসচালক গ্রেফতার

কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশী তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

ইত্তেফাক/অনি