মাদক মামলায় বাসের চালক, সুপারভাইজার, হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৮:০৪

কুষ্টিয়ায় মাদক মামলায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড  ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাসচালক সোহেল রানা, সুপারভাইজার  ঠান্ডু ও হেলপার সাগর।
 
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর র‌্যাব-১২ চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৭ সালর ২৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

আরও পড়ুন: সুলতান ঘাট নির্মাণ কাজ এক বছর ধরে বন্ধ
 
সাক্ষ্য-প্রমাণে মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
 
ইত্তেফাক/অনি