ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একজন নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এই লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, সকালে শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসে। লাশটি কোথা থেকে কিভাবে আসলো তা জানা যায়নি। তবে শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমানকে এই বিষয়ে জিজ্ঞাস করলে তিনি এখন পর্যন্ত কিছুই জানেন না বলে মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ চেক করেছি। অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। ভিসি বাংলোর বাইরে লোকসমাগম কম দেখে লোকটি নবজাতকের লাশ ছুড়ে মেরেছে বাংলোর ভেতরে। লোকটিকে শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
