শ্রীপুর অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকার সহায়তা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:১০

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ সময় অগ্নি দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

এর আগে, মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ৬ জন শ্রমিক নিহত হন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হবে।

সহায়তার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম বলেন, 'একজন শ্রমিকের মৃত্যুও অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের পাশে শ্রম মন্ত্রণালয় আছে, থাকবে সব সময়।' 

আরও পড়ুন:  অভিমানী আম্বাতি রায়ডুর অবসরের ঘোষণা

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজিপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাপরিদর্শক ইউসুফ হোসেন জানান, ইতিমধ্যে নিহত শ্রমিকদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় এক হাজার দুইশ' শ্রমিক কাজ করছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি