করোনায় ফেব্রুয়ারিতে ৮ জনের মৃত্যু

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে (ফেব্রুয়ারি) এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হলো। 

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ৫৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ যিনি মারা গেছেন, তিনি ঢাকার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ৪৬৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৪৫৫ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৯০ জন মারা গেছেন।  

ইত্তেফাক/ডিডি